• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন |
শিরোনাম :

নীলফামারীতে জাতীয় সমাজ সেবা দিবসে র‌্যালী

নীলফামারী প্রতিনিধি: ‘নারী পুরুষ নির্বিশেষ, সমাজ সেবায় গড়বো দেশ’ শ্লোগান নিয়ে নীলফামারীতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (২ জানুয়ারী) সকাল ১১টার দিকে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা দপ্তর। র‌্যালীটি শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা সমাজ সেবা দপ্তরের উপ-পরিচালক মো. ইমাম হাসিমর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, পৌরসভা মেযর দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান।
জেলা সমাজ সেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন কর্মকর্তা সাদিকুর রহমান মন্ডল জানান, কর্মসূচিতে জেলা সরকারি শিশু পরিবার, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্বেচ্ছাসেবী সংগঠন অনুভব ফাউন্ডেশন, বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস, জনকল্যাণ সংস্থাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ