• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |

সৈয়দপুর গ্রুপের উদ্যোগে স্কুল ব্যাগ বিতরন 

সিসি নিউজ: কামারপুকুর ইউনিয়নের বিভিন্ন স্কুলের পিএসসি পরিক্ষায় উত্তীর্ণ সহ বিভিন্ন ক্লাসের গরীব মেধাবী ছাত্র ছাত্রীদের স্কুল ব্যাগ বিতরণ করলেন ফেসবুক ভিত্তিক সংগঠন কামারপুকুর ইউনিয়ন সৈয়দপুর গ্রুপ
৫ জানুয়ারী বাগডোগরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুলব্যাগ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সমাজ সেবক জাহেদুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কামারপুকুর ইউনিয়নের ৪নং ইউপি সদস্য জাকির জোতদার, উদ্যেক্তা সোহেল রানা আরো উপস্থিত ছিলেন রাসেল জোতদার. এ্যডমিন শাকিল খান, মামুন, জয়, মোকতার, সজীব সহ গন্যমাণ্য ব্যক্তিবর্গ। উদ্যেক্তা সোহেল রানা বলেন, জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ শিশু। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামীতে জাতীর উন্নতিতে সকল সম্ভাবনাকে কাজে লাগাতে পারে। সে জন্য দরকার শিশুর সকল সম্ভাবনা বিকাশে সুস্থ-সুন্দর পরিবেশ। আর এ ক্ষেত্রে বিশেষ ভুমিকা রাখতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। আমরা সে লক্ষ্য নিয়েই তরুণরা একত্রিত হয়ে সকল গরীব মেধাবীদের সহযোগীতায় পাশে আছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ