• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সিলেটে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

সিলেট, ০৮ জানুয়ারি :  সিলেটের টিলাগড়ে ‘প্রতিপক্ষের হামলায়’ এক ছাত্রলীগকর্মী খুন হয়েছেন। রবিবার রাত সাড়ে ৯টার দিকে টিলাগড় মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত তানিম খান (২৫) সিলেট সরকারি কলেজের ডিগ্রি পাস কোর্সের ছাত্র। সিলেটের ওসমানীনগর উপজেলায় ভুরুঙ্গা গ্রামের ইসরাইল খানের ছেলে তানিম ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত।
চলতি বছরের ৪ জানুয়ারি সিলেটের এমসি কলেজে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে ছাত্রলীগের দুই পক্ষে ধাওয়া পাল্টাধাওয়ায় ঘটনা ঘটেছিল। এ জেরে এ হামলা বলে ধারণা পুলিশের।
শাহ পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, রাতে টিলাগড় পয়েন্টে একটি দোকানে বসে আড্ডা দিচ্ছিল তানিমসহ কয়েকজন ছাত্রলীগকর্মী। এ সময় প্রতিপক্ষের কর্মীরা তাদের হামলা করে। অন্যরা পালিয়ে গেলেও তানিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তারা। পরে তানিমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ