• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন |

ডিএনসিসি মেয়র নির্বাচনের তফসিল ঘোষণা

ঢাকা, ০৯ জানুয়ারি : ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনএসসি) মেয়র পদে উপনির্বাচন  এবং এই সিটির সঙ্গে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ড এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সঙ্গে যুক্ত হওয়া নতুন ১৮টি ওয়ার্ডে সাধারণ নির্বাচন ২৬ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৮ জানুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আজ মঙ্গলবার তফসিল ঘোষণা করেন। তিনি বলেন, উপনির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ২১ ও ২২ জানুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৯ জানুয়ারি।
সচিব আরও বলেন, ঢাকা উত্তরের নতুন মেয়র এবং ৩৬টি নতুন ওয়ার্ডের কাউন্সিলরদের মেয়াদ হবে সিটি করপোরেশনের মেয়াদ থাকা পর্যন্ত। ঢাকা উত্তরের ক্ষেত্রে এই মেয়াদ হবে ২০২০ সালের ১৩ মে পর্যন্ত আর দক্ষিণে ওই বছরের ১৬ মে পর্যন্ত।
প্রসঙ্গত লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ২০১৭ সালের ৩০ নভেম্বর না ফেরার দেশে চলে যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ