• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন |

সৈয়দপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

সিসি নিউজ, ৯ জানুয়ারী: নীলফামারীর সৈয়দপুরে (৯ জানুয়ারী) সকাল ১০ টার দিকে কাভার্ড ভ্যানের ধাক্কায় তছলিম উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে ।
প্রত্যক্ষদশীরা জানান, সৈয়দপুর কেন্দ্রীয় বাসটামিনালের সামনে তছলিম উদ্দিন নামের এক বৃদ্ধ বাই সাইকেল চালিয়ে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত তসলিম উদ্দিনের বাড়ী সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল ডাক্তারপাড়ার বলে জানা গেছে।
কামারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম লোকমান নিহত তসলিম উদ্দিনের পরিচয় নিশ্চিত করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ