• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন |

নাখালপাড়ার রুবি ভিলায় তিন জঙ্গি নিহত

ঢাকা, ১২ জানুয়ারি: রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় অবস্থিত সন্দেহজনক জঙ্গি আস্তানা ‘রুবি ভিলায়’ র‍্যাবের অভিযানের পর তিন ‘জঙ্গির’ লাশ পাওয়া গেছে।  অভিযানে র‍্যাবের দুই সদস্য বোমা বিস্ফোরণে আহত হয়েছেন বলেও জানা গেছে।
র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান ‘জঙ্গি আস্তানায়’ তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে ১৩/১ পশ্চিম নাখালপাড়ার রুবি ভিলা নামের ৬ তলা বাড়ির পঞ্চম তলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে কয়েক দফা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার সকাল ৭টার দিকে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল (বম্ব ডিসপোজাল ইউনিট) ঘটনাস্থলে কাজ শুরু করেছে।
জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে ফেলার পর একটানা প্রায় ৪০ মিনিট গোলাগুলি চলে বলে জানান মুফতি মাহমুদ খান। ওই বাড়ি থেকে র‍্যাবকে লক্ষ্য করে ‘জঙ্গিরা’ গ্রেনেড ছোড়ে বলেও জানান তিনি।
পশ্চিম নাখালপাড়ার যে ছয়তলা বাড়িটি ঘিরে এ অভিযান চলছে, সেটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে খুব বেশি দূরে নয়। এই ভবনটি ছাপড়া মসজিদের পাশে। ভবনের পাঁচতলায় একটি মেস করে জঙ্গিরা অবস্থান করছিল বলে র‍্যাব প্রাথমিকভাবে ধারণা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ