• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন |

পাকেরহাট ঔষধ ব্যবসায়ী মালিক সমিতির কমিটি গঠন

এস.এম.রকি, খানসামা: দিনাজপুরের খানসামা উপজেলার গ্রামীন শহর পাকেরহাট ঔষধ ব্যবসায়ী মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে।

১১ জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে পাকেরহাট হাসপাতাল গেট সংলগ্ন সেবা ডায়াগনোষ্টিক সেন্টারে পাকেরহাট ঔষধ ব্যবসায়ী মালিক সমিতির আহবায়ক আলহাজ্ব আ: রাজ্জকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সকলের সম্মতিদানে পপুলার ফার্মেসীর মালিক আলহাজ্ব মমিনুল ইসলাম চৌধুরীকে সভাপতি, দুহশুহ ফার্মেসীর মালিক এ্যাপোলো চৌধুরীকে সাধারণ সম্পাদক ও মা ফামের্সীর মালিক মোছাব্বের হোসেন সবুজকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটির সাংগঠনিক সম্পাদক মোছাব্বের হোসেন সবুজের সাথে কথা হলে তিনি জানান, এখানে কোন কমিটি না থাকায় অনেক সময় ঝামেলায় পড়তে হয়। এই ঝামেলা এড়াতে কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ