• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন |

উত্তর ঢাকায় আওয়ামী লীগের প্রার্থী আতিকুল

সিসি নিউজ, ১৭ জানুয়ারী: ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ-নির্বাচনে মেয়র পদে বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলামকেই মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। আজ মঙ্গলবার গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ শেষে তার নাম ঘোষণা করা হয়।
এর আগে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সাক্ষাতকারে অংশ নেন আতিকুল ইসলামসহ ১৮ জন। মনোনয়ন পেয়ে আতিকুল ইসলাম বলেন, প্রয়াত মেয়ার আনিসুল হকের কাজের ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি। আওয়ামী লীগ দেশকে ২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে পারবে বলেও দাবি করেন আতিকুল।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যারা মনোনয়ন চেয়েছে তারা সবাই যোগ্য। তাদের মধ্য থেকে যোগ্যতরকে খুঁজে বের করা একটা চ্যালেঞ্জ ছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ