• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন |

সৈয়দপুরে প্রাইভেটকারসহ তিন ইয়াবা ব্যবসায়ী আটক

সিসি নিউজ, ২৩ জানুয়ারী: নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ প্রাইভেটকারসহ তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে শহরের চাউল মার্কেট থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলেন সৈয়দপুর মুন্সিপাড়ার ইমতিয়াজ (২৭) ও একই মহল্লার প্রাইভেটকারের চালক মাহবুব আলম (৩২) এবং কাজীপাড়ার রাহুল (৩৮)। এর মধ্যে ইমতিয়াজ সম্প্রতি শহরের পুলিশ ক্লাবে সৈয়দপুর শহর সিসি ক্যামেরা আওতায় আনার উদ্বোধনী অনুষ্ঠানে মাদক ব্যবসা ছেড়ে দেয়ার অঙ্গিকার করেছিল।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান পাশা তিন ইয়াবা ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে সিসি নিউজকে জানান, এ ব্যাপারে একটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ