• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সু চির উপদেষ্টা কমিটি থেকে রিচার্ডসনের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক, ২৫ জানুয়ারী: রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের নেত্রী অং সান সু চির আন্তর্জাতিক উপদেষ্টা প্যানেল থেকে পদত্যাগ করেছেন মার্কিন কূটনীতিক বিল রিচার্ডসন। সংকট সমাধানে সু চি’র সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে কমিটিকে লোক দেখানো আখ্যা দেন তিনি।
রিচার্ডসন অভিযোগ করেন, রোহিঙ্গাদের দুর্দশার বিষয়টি আন্তরিকতার সাথে আলোচনা করা হয়নি। মিয়ানমারে রয়টার্সের দুই সাংবাদিকের আটক হওয়া নিয়েও প্রশ্ন তোলেন রিচার্ডসন। বলেন, সোমবার সু চির সঙ্গে বৈঠকে এ বিষয়ে তাকে কথা বলতে দেয়া হয়নি। তবে সু চির মুখপাত্র জাও তায় রয়টার্সকে জানান, উপদেষ্টা বোর্ডের বৈঠকটি ছিল রাখাইন সংকট নিয়ে। কিন্তু রিচার্ডসন এমন এক প্রসঙ্গ তোলেন যা নিয়ে আলোচনার সুযোগ ছিল না। ভুল বোঝাবুঝি থেকেই তার পদত্যাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ