• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন |

নিখোঁজের ৫ মাস পার হলেও সন্ধান মেলেনি গৌতমের

মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর: নিখোঁজের ৫ মাস পার হলেও এখন পর্যন্ত সন্ধান মেলেনি মানসিক প্রতিবন্ধী গৌতমের (৩৯)। বাবাকে খুঁজে না পেয়ে দুই ছেলে বিদ্যুৎ কুমার মহন্ত, কৃপা চন্দ্র মহন্ত, মেয়ে পুজা রানী মহন্ত ও স্ত্রী লিলি রানী মহন্তসহ পরিবারের সবাই পাগল প্রায়। জানা গেছে, গত বছরের ৮ আগষ্ট সন্ধায় দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার কোটপাড়া গ্রামের নিজ বাড়ী হতে চিরিরবন্দর রেল স্টেশনের দিকে বেরিয়ে গিয়ে এখন পর্যন্ত ফেরত আসেনি। নিখোঁজ মানসিক প্রতিবন্ধী গৌতমের গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি বাড়ী হতে বেরিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল লুঙ্গী ও চেকের টি-শার্ট। তার বাম গালের নীচের অংশে অপারেশনের কাটা দাগ আছে। নিখোঁজ আপেলের সন্ধান চেয়েছেন তার বড় ছেলে গৌতম কুমার মহন্ত। যদি কোন সহৃদয়বান ব্যক্তি প্রতিবন্ধী এই লোকটির সন্ধান পেয়ে থাকেন তাহলে নিকটস্থ থানায় অথবা ০১৭৮৪৯৯০৪৮২ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন। এ ব্যাপারে চিরিরবন্দর থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ