• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রংপুর বিভাগের শ্রেষ্ঠ গালর্স গাইড শিক্ষক বিলকিছ

সিসি নিউজ: সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক বিলকিছ বানু জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ উপলক্ষ্যে সৈয়দপুর উপজেলা,নীলফামারী জেলা এবং রংপুর বিভাগের শ্রেষ্ঠ গালর্স গাইড শিক্ষক নির্বাচিত হয়েছেন। ইতিপুর্বে তিনি ২০০২, ২০১৬ ও ২০১৭ সালে সৈয়দপুর উপজেলা এবং নীলফামারী জেলার শ্রেষ্ঠ গালর্স গাইড শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

বিলকিছ বানু উক্ত বিদ্যালয়ে অধ্যায়ন কালে ১৯৮৫ সালে গার্ল গাইডে যোগ দিয়ে মানব সেবামুলক বিভিন্ন কর্মকান্ডে জড়িয়ে পড়েন। ছাত্রী জীবন থেকেই গার্ল গাইড হিসাবে বিভিন্ন সময় উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। গত ২০০০ সালে তিনি গার্ল গাইড শিক্ষক হিসাবে ভারতের পুনায় Sangam,World Centre of the World Association of Girl Guides and Girls Scouts কর্তৃক আয়োজিত ‘’ Our Way is Clea’’ শীর্ষক আর্ন্তজাতিক কর্মসুচিতে অংশগ্রহনের মাধ্যমে সুনাম অর্জন করেন।

শিক্ষকতার পাশাপাশি তিনি সৈয়দপুর উপজেলার গালর্স গাইডের স্থানীয় কমিশনার,বাংলাদেশ শিক্ষক সমিতি সৈয়দপুর উপজেলা শাখার সহ সাধারন সম্পাদক, সৈয়দপুর পৌরসভার ওয়ার্ড ও শহর উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য এবং সৈয়দপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের গর্ভণিং বডির সদস্যসহ বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে মানব সেবা, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও নারী উন্নয়নসহ আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করছেন। এছাড়াও তিনি ওমেন্স প্যারাডাইস নামে একটি হস্ত শিল্প প্রতিষ্ঠানের সফল উদ্যোক্তা হিসাবে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন।

এবারে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের অর্জনের জন্য তিনি সকলের দোয়া প্রার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ