• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জামায়াতকে সঙ্গে নিয়ে গণতন্ত্র ধ্বংস করেছে বিএনপি: মতিয়া

রংপুর, ২৬ জানুয়ারি: জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি গণতন্ত্র ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। আজ শুক্রবার বিকেলে রংপুর টাউন হলে আওয়ামী লীগের সমাবেশে তিনি এ কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, ২০১৪ সালের নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াত রেললাইন উপড়ে ফেলা, প্রিজাইডিং অফিসার ও আওয়ামী লীগ নেতাকর্মী এবং সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। কিন্তু তারা এতো কিছুর পরও নির্বাচনকে ঠেকাতে পারেনি। নির্বাচন হয়েছে। সে নির্বাচন দেশ বিদেশে গ্রহণযোগ্যতাও পেয়েছে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী নির্বাচনে জন্য এখন থেকেই আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। ৫ বছরের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরুন।
মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হোসেন এমপি, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক টিপু মুনশি এমপি, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরি ডিউক এমপি, অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া এমপি, জেলা আওয়ামী লীগের সভঅপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, জেলা পরিষদ চেয়ারম্যান ছাফিয়া খানম, আওয়ামী লীগনেতা মোতাহার হোসেন মণ্ডল মওলা, আনোয়ারুল ইসলাম, তৌহিদুর রহমান টুটুল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা মাজেদ আলী বাবুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ