• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন |

সৈয়দপুরে দিবালোকে স্কুল শিক্ষিকার বাসা চুরি

সিসি নিউজ, ২৬ জানুয়ারী: নীলফামারীর সৈয়দপুরে দিবালোকে সৈয়দা মাসুদা আক্তার ময়না নামে এক স্কুল শিক্ষিকার বাসায় চুরি সংঘটিত হয়েছে। সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের কিন্ডার গার্টেন শাখার ওই শিক্ষিকার বাসা শহরের কয়ানিজ পাড়াস্থ কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন। চুরির ঘটনাটি ঘটে আজ শুক্রবার বিকালে।

স্কুল শিক্ষিকা জানান, দুপুরে বাসায় তালা দিয়ে গ্রামের নিকটাত্মীয়ের বাড়ীতে যাই। বিকেল ৪টার পর বাসায় ফিরে এসে রুমের দরজা ও রুমের ভিতরের আসবাবপত্র এলোমেলো দেখতে পাই। চোরেরা রুমের পেছনের জানালা ভেঙ্গে প্রবেশ করে আলমারী ভেঙ্গে নগদ ৩০ হাজার টাকা, ৫ ভরি স্বর্নালঙ্কার, প্রায় ২০ ভরি রুপার তৈরি অলংকার, একটি মনিটর ও একটি ডিজিটাল চুলা নিয়ে যায়।

এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা সিসি নিউজকে জানান, চুরি ঘটনা বিষয়ে তিনি অবগত নন। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ