• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন |

পদ্মাসেতুতে আজ বসতে পারে দ্বিতীয় স্প্যান

সিসি ডেস্ক, ২৭ জানুয়ারী: প্রথমটির চার মাস পর আজ পদ্মা সেতুতে বসতে পারে দ্বিতীয় স্প্যান। সেতুর ৩৮ ও ৩৯ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসার কথা বলে জানিয়েছে সেতু বিভাগ। দুই হাজার আটশ টন ওজনের স্টিলের কাঠামোটি মাওয়া থেকে ভাসিয়ে নেয়া হয়েছে শরীয়তপুরের জাজিরা প্রান্তে।
দেড়শো মিটার লম্বা স্প্যানটি নেয়া হচ্ছে পদ্মা সেতুর ৩৮ নম্বর পিলারের কাছে। তিন হাজার ছয়শো টন ধারণক্ষমতার একটি ক্রেন দিয়ে, মাওয়া থেকে স্প্যানটি আনা হয়েছে জাজিরা পয়েন্টে।
নদীর এই চ্যানেলে পানি কম থাকায়, ৩৮ নম্বর পিলারের কাছে ভাসিয়ে নেয়া যাচ্ছে না স্প্যানটি। দ্রুত গন্তব্যে পৌঁছাতে, খনন করা হয়েছে চ্যানেল। শনিবার পদ্মা সেতুর ৩৮ ও ৩৯ নম্বর পিলারের ওপর দ্বিতীয় স্প্যানটি বসানোর আশা প্রকৌশলীদের।
প্রথম স্প্যান বসানো হয়েছে ৩০ সেপ্টেম্বর। এবার দ্বিতীয় স্প্যান বসানোর খবরে খুশি পশ্চিমাঞ্চলবাসী।
৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যানের সাহায্যে তৈরি হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। এ পর্যন্ত সার্বিক অগ্রগতি অর্ধেকের বেশি। এছাড়া মূল প্রকল্পের কাজও ৫৬ শতাংশ শেষ করেছে সেতু বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ