• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন |

আজ রক্তাভ চন্দ্রগ্রহণ

সিসি ডেস্ক, ৩১ জানুয়ারী: নতুন বছরে প্রথম মাসের শেষ রাতে আজ দেখা মিলবে এক অসাধারণ মুহূর্তের। সন্ধ্যা ৬টা ৫১ মিনিটের দিকে পৃথিবীর ছায়া চাঁদকে সম্পূর্ণভাবে গ্রাস করবে। এ সময় সূর্য, পৃথিবী ও চাঁদ একটি রেখায় খুব কাছাকাছি অবস্থান করবে। চাঁদকে দেখা যাবে রক্তাভ নীল রঙে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এই চন্দ্রগ্রহণ শুরু হবে বিকেল ৫টা ৩৮ মিনিটে। আর পৃথিবীর ছায়া পুরোপুরি চাঁদকে গ্রাস করবে ৬টা ৫১ মিনিটে। চন্দ্রগ্রহণ শেষ হবে রাত ১০টা ৯ মিনিটে।

বিভিন্ন কারণে এই চন্দ্রগ্রহণ গুরুত্বপূর্ণ ও বিরল একটি মুহূর্ত হতে যাচ্ছে। প্রথমত, চাঁদ এই দিনে ‘সুপার মুন’ হিসেবে দেখা দেবে। অর্থাৎ দুই মাসের ব্যবধানে আগামী ৩১ মার্চ একই রকম চন্দ্রগ্রহণের দেখা মিলবে। দ্বিতীয়ত, এটি বছরের প্রথম ‘ব্লু মুন’ বা বছরের অতিরিক্ত পূর্ণ চন্দ্রগ্রহণ। তৃতীয়ত, এই গ্রহণের সময় চাঁদের রং তামাটে বা অতিরিক্ত লাল হবে বলে এটি ‘কপার মুন’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ