• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের রোহিঙ্গাদের ঘর-বাড়িতে আগুন

বান্দরবান, ০১ ফেব্রুয়ারি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তে নতুন করে রোহিঙ্গাদের বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। এছাড়া তমব্রু সীমান্তের জিরো লাইন বরাবর দু’দিন ধরে থেমে থেমে ফাঁকা গুলিবর্ষণ করছে সেদেশের সেনাবাহিনী ও বিজিপি সদস্যরা। এতে করে তমব্রু সীমান্তের জিরো লাইনে বসবাসকারী ছয় হাজারেরও বেশি রোহিঙ্গা আতঙ্কে রয়েছে। এ ঘটনার পর বাংলাদেশ সীমান্তে বিজিবির পাহারা বাড়ানো হয়েছে।
নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তসলিম ইকবাল বলেন, ‘আমরা জানতে পেরেছি মিয়ানমারের মংডু ও ফকিরা বাজার এলাকায় আবারও আগুন দিয়েছে ওই দেশের সেনাবাহিনী। তমব্রু এলাকা থেকে রাতে আগুনের ধোঁয়াও দেখা গেছে। তবে এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি সীমান্তে নতুন করে কোনও রোহিঙ্গা প্রবেশ করেনি।’
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকালে তমব্রু সীমান্তে মিয়ানমারের মংডু, ফকিরাবাজার ও ঢেঁকিবুনিয়া এলাকায় নতুন করে রোহিঙ্গাদের বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়া হয়। রাতেও আগুন দেওয়া হয় ঘরবাড়িতে। বৃহস্পতিবার সকালে ওই এলাকায় জ্বালানো ঘর-বাড়িগুলো থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। আতঙ্কে সীমান্তের ওপার থেকে বেশকিছু রোহিঙ্গা জিরো লাইনে রোহিঙ্গাদের আশ্রয় শিবিরে চলে এসেছে। এদিকে, বুধবার রাতে তমব্রু ও ঘুমধুম সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী ও বিজিপি সদস্যরা তাদের ক্যাম্পগুলো থেকে থেমে থেমে ফাঁকা গুলি ছুড়ছে। তমব্রু সীমান্তের ওপারে মিয়ানমার সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ