• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন |

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত থাকবে শৈত্যপ্রবাহ

সিসি নিউজ, ২ ফেব্রুয়ারী: ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত রাজশাহী ও রংপুর বিভাগে জায়গায় কিছু জেলায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। তবে দেশের অন্য অঞ্চলে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকায় আর কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে তারা।
মাঘের তৃতীয় সপ্তাহে কমতে শুরু করেছে শীতের দাপট। আর দুসপ্তাহের মধ্যে প্রকৃতিতে উষ্ণতা ফিরে আসবে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস বলছে, দেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ কেটে গিয়ে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।
ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ঢাকায় তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এ সময়ে দিনে গরম ও রাতের শেষভাগে মৃদু ঠান্ডা অনুভব করবে নগরবাসী।
আবহাওয়া অধিদপ্তর বলছে, সারাদেশে তামপাত্রা বাড়তে থাকলেও পঞ্চগড়, কুড়িগ্রাম ও দিনাজপুরসহ উত্তরের কিছু জেলায় মৃদু শৈত্যপ্রবাহ থাকবে আরো দুই সপ্তাহ। নদী তীরবর্তী এলাকায় মধ্যরাতের পর থেকে সকাল পর্যন্ত থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ