সিসি নিউজ, ৪ ফেব্রুয়ারী: সরকারের মেয়াদের শেষ সময় বলে চাপ দিয়ে অহেতুক কোন দাবি আদায় করা যাবে না বলে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতার পরোয়া করেন না বলেও দৃঢ় অবস্থান জানান তিনি।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত শিক্ষা সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বেতন-ভাতা বৃদ্ধিসহ সরকারের উদ্যোগ তুলে ধরে প্রধামন্ত্রী জানান, হুট করে সরকারিকরণের দাবি তুললেই তা মেনে নেয়া যায় না।
একটি নীতিমালার মধ্য দিয়েই দেশ এগিয়ে চলছে। বিএনপি ক্ষমতায় থেকে শিক্ষাখাতে দেশকে পিছিয়ে দেয় মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন যে-ই ক্ষমতায় থাকুক দেশকে এগিয়ে নিয়ে যাওয়া তার দায়িত্ব। কিন্তু অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশকে কিছু দিতে পারে না।
বক্তব্যে, প্রযুক্তি ও সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষার বিষয় ও পাঠক্রম ঠিক করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।