• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন |

কাহারোলে ৪র্থ শ্রেণীর ছাত্রী ধর্ষন

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে ৪র্থ শ্রেণীর ছাত্রী ধর্ষনের শিকারের অভিযোগ মিলেছে। জানা যায়, গত ২ ফেব্রুয়ারী শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৭ ঘটিকায় উপজেলার সাহাপাড়া গ্রামের বুধারু রায়ের ৪র্থ শ্রেণীর পড়ুয়া ছাত্রী পূজা রায় (১৩) তাদের বীজতলার পাশে বেড়াতে যায়। এ সময় একই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মোঃ এনামুল হক (৪০) হঠাৎ করে পূজা রায় কে ঝাপটে ধরে মুখে গামছা বেধে পাশের লিচু বাগানে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষন করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে পূজা রায় এখন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রহিয়াছে এবং কাহারোল থানায় এব্যাপারে একটি ধর্ষন মামলার প্রস্তুতি চলছে। আরো জানা যায়, পূজা রায় কাহারোল উপজেলা ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের সাহাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর একজন ছাত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ