• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন |

‘উকিল বাবা’ আসাদুজ্জামান নূর

বিনোদন ডেস্ক, ৬ ফেব্রুয়ারী: সব জল্পনার অবসান ঘটিয়ে মিম রশিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবেই দাম্পত্য জীবন শুরু করলেন অভিনেতা ও প্রযোজক ইরেশ যাকের। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে রবিবার রাতে রাজধানীর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন হলে অনুষ্ঠিত হয় ইরেশ যাকের ও মিম রশিদের বিয়ের আনুষ্ঠানিকতা।

স্থানীয় কাজির উপস্থিতিতে রাত সাড়ে নয়টা নাগাদ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে বিয়েতে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূর। ইরেশ যাকেরের বিয়েতে তিনি ‘উকিল বাবা’ও হয়েছেন।

দেশের অন্যতম নাট্য সংগঠন নাগরিক নাট্য সম্প্রদায়ে থিয়েটারচর্চার মধ্য দিয়ে ৭০’র দশকে আলী যাকের, সারা যাকের ও আসাদুজ্জামান নূরের বন্ধুত্বের শুরু। এর মধ্য দিয়ে আলী যাকের, সারা যাকের ও আসাদুজ্জামান নূরের সেই পুরনো বন্ধুত্ব এবার নতুন বন্ধনে জড়ালো।

রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন হলে গত রোববার ০৪ ফেব্রুয়ারি রাতে অনুষ্ঠিত হয় ইরেশ যাকের ও মিম রশিদের বিয়ের আনুষ্ঠানিকতা। রাত সাড়ে নয়টা নাগাদ স্থানীয় কাজির উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
ইরেশ ও মিমের বিয়ের তারিখ চূড়ান্ত করা হয় গত ২৭ জানুয়ারি। ওই দিন সন্ধ্যায় দুই পরিবারের সদস্যরা একসঙ্গে বসেন। সেদিন বিয়ের সব আনুষ্ঠানিকতা নিয়ে আলোচনা করেন তারা। এরপর গত শুক্রবার ০২ ফেব্রুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ইরেশ যাকের ও মিম রশিদের গায়ে হলুদ ও মেহেদি অনুষ্ঠান।

আগেই জানানো হয়েছে, আগামী ২৪ মার্চ নেপালের কাঠমান্ডুতে বউভাত অনুষ্ঠান করবেন ইরেশ যাকের। তবে সারা যাকের জানালেন, বন্ধু আর আত্মীয়স্বজনদের নিয়ে ঢাকাতেও আরেকটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।

ইরেশের স্ত্রী মিম রশিদ ছোট পর্দার জনপ্রিয় তারকা মিথিলার ছোট বোন। ইরেশ যাকের চলচ্চিত্র ও টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি নিয়মিত উপস্থাপনাও করছেন।

শিহাব শাহিনের পরিচালনায় ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ খল চরিত্র অভিনেতা হিসেবে ২০১৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ