• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন |

সৈয়দপুর বিমানবন্দরে রিজেন্ট এয়ারওয়েজের বিমানে ত্রুটি!

সিসি নিউজ, ৮ ফেব্রুয়ারী: সৈয়দপুর বিমানবন্দরে রিজেন্ট এয়ারওয়েজের একটি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় নির্দিষ্ট সময়ে উড্ডয়ণ করতে পারেনি। এতে ওই উড়োজাহাজের ঢাকাগামী ৪১ জন যাত্রী দীর্ঘ দুই ঘন্টা আটকা পড়েছিল বিমানবন্দরে।

বিমানবন্দর সূত্র মতে, বিকেল ৪টা ১০ মিনিটে বিমানটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরন করে। পরে ৪ টা ৩০ মিনিটে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ‌্যে উড্ডয়নের পূর্বেই বিমানে যান্ত্রিক ত্রুটি দেখতে পায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দীর্ঘ দুই ঘন্টা পর যান্ত্রিক ত্রুটি সারিয়ে রাত পৌনে ৭টার দিকে ঢাকার উদ্দেশ‌্যে সৈয়দপুর বিমানবন্দর ত‌্যাগ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ