• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন |

রিভিউয়ের জন্য রায়ের কপি চেয়ে আবেদন

ঢাকা, ০৮ ফেব্রুয়ারি : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। উচ্চ আদালতে রিভিউয়ের জন্য এ রায়ের কপি চেয়ে আবেদন করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা। আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের রায় ঘোষণার পর তার আইনজীবীরা এ আবেদন করেন।
এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, রায়ের কপির জন্য আবেদন করা হয়েছে। কপি পেলেই উচ্চ আদালতে রায় রিভিউয়ের জন্য আপিল করা হবে।
এর আগে দুপুর আড়াইটার দিকে পুরান ঢাকার বকশিবাজারে স্থাপিত বিশেষ আদালত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন। এ ছাড়া তারেক রহমানসহ মামলার বাকি পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ