• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন |

ফুলবাড়ী বিজিবি সদর দপ্তরে আটককৃত মাদকদ্রব্য ধ্বংস

বিশেষ প্রতিনিধি, ১১ ফেব্রুয়ারী: দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কোটি ২৯ লাখ ৪৯ হাজার টাকার আটক কৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়। আজ সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরে গত ১লা এপ্রিল ২০১৬ থেকে ৩১ শে ডিসেম্বর ২০১৭ তারিখ পর্যন্ত ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আটক কৃত ৩ কোটি ২৯ লাখ ৪৯ হাজার টাকার মাদক দ্রব্য ধ্বংস করেন। মাদক দ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ও মাদক দ্রব্য ধ্বংসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, প্রধান অতিথি হিসাবে কর্ণেল মো. আনিসুর রহমান,সেক্টর কমান্ডার,বিজিবি দিনাজপুর।
মাদক দ্রব্য ধ্বংস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুস সালাম চৌধুরী,মো. রফিকুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার ফুলবাড়ী সার্কেল,মো. গোলামরব্বানী পরিদর্শক মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর দিনাজপুর, মো. আরিফুল ইসলাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেড দিনাজপুর।
এ ছাড়া মাদক দ্রব্য ধ্বংস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেজর মো. আব্দুল হান্নান খান ভারপ্রাপ্ত অধিনায়ক ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন দিনাজপুর, লেঃ কর্নেল রাশেদ মো. আনিসুল হক(এসি) অধিনায়ক ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন জয়পুরহাট, মেজর এ এস এম রবিউল হাসান অতিরিক্ত পরিচালক(অপারেশন) বিজিবি দিনাজপুর। মাদক দ্রব্য ধ্বংস অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনাক লেঃ কর্নেল এস এম রেজাউর রহমান, পি এস সি। আয়োজনে ছিলেন, ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। মাদক দ্রব্য ধ্বংস অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী,শিক্ষক,বিজিবি’র পদস্থ কর্মকর্তা কর্মচারী, সৈনিকগন, জনপ্রতিনিধি,সরকারী কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তিবর্গ,গণমাধ্যম প্রতিনিধি উপস্থিত ছিলেন। মাদক দ্রব্য ধ্বংস অনুষ্ঠানটি পরিচালনা করেন, ২৯ বিজিবি’র নায়েক মো. রফিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ