• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন |

বেকার যুবকদের আলোর দিশারি নেপিয়ার ঘাস

আজমল হক আদিল, বদরগঞ্জ (রংপুর): পাঁচ বছর আগেও যে মানুষটি ছিল দিন মজুর। জীবন জীবিকার কষাঘাতে যে মানুষটি ছিল জর্জরিত অভাব দারিদ্রতা যার ছিল নিত্যসঙ্গী শুধুমাত্র নেপিয়ার জাতীয় ঘাস চাষাবাদ করে সে তার জীবনকে পাল্টে দিয়েছে। বর্তমানে তার জীবনে এসেছে সুখ ও সমৃদ্ধি। এ হল রংপুর বদরগঞ্জের শংকরপুর গ্রামের কেরামত আলির জীবনে ঘটে যাওয়া গল্প। বর্তমানে নেপিয়ার ঘাস শুধু ঘাসই নয়, নেপিয়ার হল এ অঞ্চলের বেকার যুবকদের আলোর দিশারি।
গত শনিবার(১০ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিনে গিয়ে কথা হয় জীবন সংগ্রামে হার না মানা কেরামত আলির সাথে তিনি জানান; একটা সময় ছিল যখন ১ ছেলে ১ মেয়ে ও স্ত্রীকে নিয়ে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে কাজের সন্ধান করেছি দু-মুঠো ভাতের জন্য। কখনো কাজ পেয়েছি কখনোবা পাইনি। যখন কাজ থাকে তখন খেতে পেতাম নয়তো উপোষ থাকতে হতো। বন্যার সময় গ্রামে-গঞ্জে গবাদি পশুর খাদ্য নিয়ে মানুষ যখন দিশেহারা হয়ে পড়ে তখনই সিদ্ধান্ত নেই একটা কিছু করার।
এর পর একদিন আমার গবাদি পশু নিয়ে বদরগঞ্জ প্রাণি সম্পদ অফিসে গেলে,অফিস চত্ত্বরে দেখি নেপিয়ার ঘাসের চাষ। শুরুটা এভাবেই। বর্তমানে ১০ বিঘা জমিতে নেপিয়ার চাষ করছি। তার মধ্যে ৬ বিঘা জমি বন্ধক নেয়া আর ৪ বিঘা জমি নিজের কেনা।
শুধুমাত্র নেপিয়ার ঘাস চাষ করেই কাঁচা ঘর ভেঙ্গে পাকা দালানের বাড়ি তৈরি করেছি। ১২টি গরুর ছোট একটি খামার রয়েছে আমার।
তিনি আরও জানান; নেপিয়ার জাতীয় ঘাস দ্রুত বর্ধনশীল হওয়ায় চারা লাগানোর মাস খানেকের মধ্যে একবার কাঁটা যায়। আবার ২০ থেকে ২৫ দিনের মধ্যেই কেঁটে নেয়া ঘাসগুলো বড় হয়ে যায় অর্থ্যাৎ কাঁটার মত অবস্থা হয়। এর উৎপাদন খরচ অন্যান্য ফসলের চাইতে খুবই কম, রোগবালাই নেই,যৎসামান্য ইউরিয়া সার প্রয়োগ এবং সেচ দিলেই এর ভাল ফলন পাওয়া যায়। এক বিঘা জমিতে খরচ হয় আনুমানিক ৩হাজার টাকা। খরচ বাদ দিয়ে বিঘা প্রতি জমি হতে আয় হয় ৩৫ থেকে ৪০ হাজার টাকা। এটা অবশ্য বাজার দর চাহিদার উপর নির্ভর করে।
বদরগঞ্জ উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা কনক রায় জানান, নেপিয়ার ঘাস চাষ করে আমাদের এ অঞ্চলে বেকার যুবকরা দিন দিন স্বাবলম্বি হয়ে উঠছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুবর রহমান জানান; নেপিয়ার ঘাসের চাষাবাদ এ উপজেলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দ্রুত বর্ধনশীল,উৎপাদন খরচ কম ও লাভজনক হওয়ায় এলাকার চাষিরা দিন দিন নেপিয়ার জাতীয় ঘাস চাষাবাদের দিকে ঝুঁকে পড়ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ