• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন |

প্রশ্নফাঁস এড়াতে পরীক্ষার শুরুতে ইন্টারনেটে ধীরগতি

ঢাকা, ১১ ফেব্রুয়ারি: এসএসসিতে প্রশ্নফাঁস ঠেকাতে আগামী সবগুলো পরীক্ষার শুরুতে আড়াই ঘণ্টা (সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত) ইন্টারনেটের গতি সীমিত রাখার নির্দেশনা দিয়েছে সরকার।
আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব আইএসপি ও মোবাইল অপারেটরদের ২৫ কেবিপিএস গতিতে মোবাইলে ইন্টারনেট সেবা দিতে নির্দেশনা দিয়েছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
সরকারের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ আজ রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন।
আর ১৮ ফেব্রুয়ারি বেলা ১২টা থেকে আড়াইটা পর্যন্ত সীমিত থাকবে গতি। রোববার রাত সাড়ে ১০টা থেকে ইন্টারনেটের গতি সীমিত করার পরীক্ষা চালাবে সরকার।
প্রশ্নফাঁস এড়াতে এর আগে সকালে আধা ঘণ্টা বন্ধ রাখা হয় ইন্টারনেট।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এম এ হাকিম বলেন, ‘আজ রাতে এবং আরও দশ দিন নির্দিষ্ট সময়ে এই নির্দেশনা অনুসরণ করতে সব ধরনের আইএসপি, মোবাইল অপারেটর ও ওয়াইম্যাক্স অপারেটরকে নির্দেশনা দেওয়া হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ