• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন |

আত্রাইয়ে ৩২০ পিস ইয়াবাসহ আটক-২

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই থানা পুলিশ ৩২০ পিস ইয়াবাসহ ২জনকে আটক করেছে। আটককৃতরা হলো- রাজশাহী পুঠিয়া উপজেলার গোবিন্দনগর গ্রামের আব্দুস সাত্তরের পুত্র রণি (২৫) ও ফজলুল হকের পুত্র ফিরোজ মিয়া (২০)। জানা যায়, তারা বেশ কিছুদিন থেকে তাহেরপুর বাগমারা হয়ে আত্রাই এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। গতকাল সোমবার তারা ইয়াবা বিক্রি করতে এলাকায় এসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার ওসি মোবারক হোসেনের নেতৃত্বে এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই এনায়েত হোসেন ফোর্সসহ অভিযান চালিয়ে সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার সিংসাড়া এলাকা থেকে ৩২০ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করেন। আকটকৃতদের বিরুদ্ধে আত্রাই থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ