• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন |

‘প্রশ্ন ফাঁস রোধে এমসিকিউ তুলে নেওয়ার চিন্তা চলছে’

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি : প্রশ্নপত্র ফাঁস রোধে বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ পদ্ধতি তুলে নেওয়ার চিন্তা-ভাবনা চলছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অ্যাপটেক ও এডিএন এডু সার্ভিস আয়োজিত ‘অ্যাপটেক শিক্ষা প্রশিক্ষণ সেবা পণ্যের’ উদ্ভাবন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
কেরামত আলী বলেছেন, যারা প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কীভাবে তথ্য ও প্রযুক্তির মাধ্যমে প্রশ্নফাঁস হচ্ছে এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ ও মতামত চাওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁসরোধে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগে শ্রেণিকক্ষে প্রবেশ করার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের কাছে পরীক্ষার পূর্ব মুহূর্তে প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ থাকছে না। সে জন্য এ ধরনের ঘটনা ঘটলেও এর প্রভাব পরীক্ষার্থীদের ওপর পড়ছে না।
কেরামত আলী আরো বলেন, ‘আমরা চিন্তা-ভাবনা করছি যে, এমসিকিউ প্রশ্ন তুলে দেওয়ার সিদ্ধান্ত পর্যায়ক্রমে নেব যাতে, প্রশ্নপত্র ফাঁসের সম্ভাবনা থাকবে না। আগামী বছর থেকে প্রশ্নফাঁসের খবরটি আর আসবে না।’
শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বাস্তবতাকে সামনে নিয়ে ‘ভিশন- ২০২১’ বাস্তবায়নের জন্য ২২টি কর্মপন্থা নির্ধারণ করে তা বাস্তবায়নে জোর দিচ্ছে। এরই ধারাবাহিকতায় সরকারি অফিস আদালতে ই-সেবা চালু করা, ই-গভর্নেন্স চালুর মাধ্যমে সরকারি কর্মকাণ্ডের গতি বাড়ানো, ভূমি রেকর্ড ডিজিটালাইজেশন উল্লেখযোগ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ