• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বইমেলা না বই-বসন্ত?

সিসি নিউজ, ১৩ ফেব্রুয়ারী: ফুল, বই, হলুদ শাড়ি আর পাঞ্জাবী মিলে যেন এক অন্য জগৎ। বইমেলা না বই-বসন্ত? ফাল্গুনের প্রথম দিন আর ভ্যালেন্টাইন্স-ডে মিলে অমর একুশের বইমেলা গত কয়েকদিনে বই-বসন্তে পরিণত হয়েছিল। প্রচুর পাঠক এসেছিলেন মেলায়, বই কিনেছেন তারা। জোড়ায় জোড়ায় আসছে তরুণ-তরুণীরা। তারা ভালোবাসার দিনে একে-অপরকে বই উপহার দিয়েছেন।বইয়ের এই বিক্রি দেখে প্রকাশকরাও বেশ সন্তুষ্ট।

এবার মেলায় এখন পর্যন্ত কবিতার বইয়ের বিক্রি কিছুটা পিছিয়ে আছে। প্রকাশকরা মনে করছেন একুশে ফ্রেব্রয়ারী পর্যন্ত এক ধরণের পাঠকদের ভীড় থাকবে মেলায়। একুশের পর অনেকেই মেলায় এসে বই কিনবেন। এখন পর্যন্ত তারা মেলা ঘুরে বই পছন্দ করে রাখছেন। এ দৃশ্য মেলায় প্রতিবছরই দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ