• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন |

যুক্তরাষ্ট্রে স্কুলে ফের গুলি, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক, ১৫ ফেব্রুয়ারী: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি স্কুলে সাবেক এক ছাত্রের গুলিতে অন্তত ১৭ জন নিহত হয়েছে। পুলিশ ওই ছাত্রকে গ্রেফতার করেছে।

স্থানীয় সময় বুধবার সকালে অঙ্গরাজ্যের পার্কল্যান্ডে অবস্থিত মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে ওই সহিংসতার ঘটনা ঘটে। নিকোলাস ক্রুজ নামে ১৯ বছরের ওই ছাত্র কটি অ্যাসল্ট রাইফেল নিয়ে স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় বলে। এর আগে ওই স্কুলে নিয়মশৃঙ্খলা ভাঙার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছিল।

ব্রডওয়ে কাউন্টি শেরিফ স্কট ইসরায়েল বলেছেন, স্কুলে ঢোকার আগে ক্রুজ বাইরে তিনজনকে হত্যা করে। স্কুল ভবনের ভেতরে ১২ জনের লাশ পাওয়া গেছে। হাসপাতালে নেয়ার পর দুইজন মারা গেছে। নিহতদের মধ্যে শিক্ষার্থী ও বয়স্করাও রয়েছে।

তিনি বলেন, নিহতদের পরিচয় নির্ণয় করা হচ্ছে। এদের মধ্যে একজন ফুটবল কোচও রয়েছেন, তবে তার নাম প্রকাশ করা হয়নি।

২০১২ সালে কানেকটিকাটে স্কুলে গুলি চালিয়ে ২৬ জনকে হত্যার পর এটি সবচেয়ে ভয়াবহ স্কুলে গুলির ঘটনা। আর এ বছর যুক্তরাষ্ট্রের স্কুলে গুলি চালানোর ১৮তম ঘটনা এটি।

ইসরায়েল বলেছেন, কোনো রকম বাধা ছাড়াই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে ক্রুজ। এটি একটি ভয়াবহ ঘটনা, যা ভাষায় প্রকাশ করা যায় না। সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ