• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন |

প্রতিবন্ধী শিশুদের জন্য সৈয়দপুরে সার্চ টিমের ভালোবাসা

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রতিবন্ধী শিশুদের সাথে ভালোবাসা ভাগাভাগি করে নিয়েছে সার্চ টিম সৈয়দপুর। ‘ভালোবাসা দিবসের ভালোবাসা ছড়িয়ে পড়ুক সকল শিশুর হৃদয়ে’ এ স্লোগানকে সামনে রেখে ১৪ই ফেব্রুয়ারি বুধবার সৈয়দপুর রেলওয়ে মাঠে সার্চ টিম সৈয়দপুর আমন্ত্রণ জানায় একদল প্রতিবন্ধী শিশুকে।
এদের অনেকে কানে শুনে না, আবার অনেকে চলতে ফিরতে পারেনা। এইসব শিশু অন্যসব স্বাভাবিক শিশুদের থেকে আলাদা। সার্চ টিম সৈয়দপুর এসব শিশুদের মুখে হাসি ফুটাতে দিনভোর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এরমধ্যে খেলাধুলা, বিনোদন ও দুপুরে খাওয়ার ব্যবস্থা করে সার্চ টিম সৈয়দপুর।
পরে বিভিন্ন খেলাধুলায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন সমাজসেবী ও পিন্ধনের এমডি আহমেদা ইয়াসমিন ইলা, দৈনিক প্রথম আলোর সৈয়দপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টু, দৈনিক ইত্তেফাকের সৈয়দপুর প্রতিনিধি আমিরুজ্জামান প্রমুখ।
সার্চ টিম সৈয়দপুরের সমন্বয়ক খুরশিদ জামান কাকন জানায়, ‘আমাদের ক্ষুদ্র এ প্রচেষ্টায় প্রতিবন্ধী শিশুরা যে মনের আনন্দে হেসে খেলে নেচেছে। দিনশেষে এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’
সার্চ টিম সৈয়দপুরের সদস্য মোকাররম হোসেন জানায়, ‘ভালোবাসার এদিনটা কিছু প্রতিবন্ধী শিশুদের সাথে কাটাতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি।’
এসময় সার্চ টিম সৈয়দপুরের সদস্য রবি, সোহেল, রাকিব, শাকি­ল, আলমগীর, মাহাবুল, জুয়েল, চিনময়, শরীফ, মোস্তাকিম, শাহানা পারভিন, মামুন, সজীব, রাকিব খান, রিমন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ