• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন |

কার্গো পরিবহনে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা প্রত্যাহার

সিসি নিউজ, ১৮ ফেব্রুয়ারী: দেশ থেকে কার্গো বিমানে সরাসরি পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাজ্য। রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেইক।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে একটি নথি বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামালের হাতে তুলে দেন ব্রিটিশ হাই কমিশনার। এসময় বিমানবন্দরের বর্তমান নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন অ্যালিসন ব্লেইক।

২০১৬ সালের মার্চে নিরাপত্তার কারণ দেখিয়ে ঢাকা থেকে সরাসরি কার্গো ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য। পরে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে একটি ব্রিটিশ কোম্পানিকে নিয়োগ দেয় সরকার। নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দুই বছর পর কার্গো নিয়ে সরাসরি যুক্তরাজ্যের উদ্দেশে যাবে কার্গো বিমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ