• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |

দিনাজপুরে বিএনপির স্মারকলিপি প্রদান

দিনাজপুর, ১৮ ফেব্রুয়ারী: সারাদেশের কর্মসূচী অনুযায়ী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে দিনাজপুর জেলা প্রসাশক বরারব বিএনপি স্মারকলিপি প্রদান করে।
আজ দুপুর সাড়ে ৩টায় দিনাজপুর জেলা প্রসাশকের কার্যালয়ে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে জেলার নেতাকর্মীরা জেলা প্রসাশক বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) ডা. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী স্মারকলিপিটি গ্রহন করে। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, জেলা বিএনপি’র আহ্বায়ক লুৎফর রহমান মিন্টু,যুগ্ন আহ্বায়ক মোর্কারম হোসেন ও খালেকুজ্জামান বাবু সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রসাশক কার্যালয় চত্ত্বরে একটি পথসভা করে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ