• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন |

সাভারে আগুনে দগ্ধ দুই জন

সাভার, ১৯ ফেব্রুয়ারী: সাভারে একটি ঘরে আগুন লেগে দগ্ধ হয়েছে এক নারীসহ দুই জন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার গভীর রাতে সাভারের শাহীবাগ এলাকার ডা.আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, একটি ঘরে সিগারেট জালানোর সময় গ্যাস লাইন লিক থাকায় ঘরে আগুন ধরে যায়। এসময় আগুনে দগ্ধ হোন বাড়ির ভাড়াটিয়া রোমানা (৩২) ও তার দেবর রতন মিয়া (৩২)। পরে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছে দুই জনের অবস্থা আশঙ্কাজনক, তাদের শরীরের ৭৫ শতাংশ পুড়ে গেছে।

এদিকে ওই ঘরে আগুন নেভানোর সময় আহত হয়েছে আরও দুই জন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অন্যদিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় একটি বাড়িতে গরম পানিতে ঝলসে গেছে ইফরান নানের তিন বছরের এক শিশু।

আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে সাভার মডেল থানার এস আই সৌমেন মিত্র বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ