• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন |

রংপুর সিটি মেয়রের দায়িত্ব গ্রহণ করলেন মোস্তাফিজার

রংপুর, ১৯ ফেব্রুয়ারী: রংপুর সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোস্তাফিজার রহমান মোস্তফা। আজ সোমবার দুপুরে আনুষ্ঠানিক দায়িত্ব নেয়ার পর কাউন্সিলর ও করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মেয়র।
এসময় মেয়র বলেন, রংপুরকে আধুনিক শহর হিসেবে গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। নগরীর অসম্পূর্ণ কাজ শেষ করে জনদুর্ভোগ কমানোর ওপর গুরুত্ব দেন তিনি।
গেলো ২১ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে রংপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ