• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন |

আক্কেলপুরে প্রশ্নপত্রসহ এক যুবক আটক

জয়পুরহাট, ১৯ ফেব্রুয়ারী: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র পত্রসহ বিপুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত বিপুল আক্কেলপুর উপজেলার পুর্বমাতাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

সোমবার দুপুরে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে বিপুল জীব বিজ্ঞানের প্রশ্ন পত্র হাতে নিয়ে মোবাইল ফোনে অন্যান্য পরীক্ষার্থীদের বলে দিচ্ছিলেন। এ সময় তাকে হাতে নাতে আটক করা হয়েছে বলে পুলিশ দাবী করেছে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ