• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন |

সৈয়দপুরে শ্রদ্ধা-ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ

সিসি নিউজ, ২১ ফেব্রুয়ারি : একুশ মানে মাথা নত না করা- প্রত্যয়ে আজ ২১ ফেব্রুয়ারি মহান ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পুরো জাতি নানা আনুষ্ঠানিকতায় পালন করছে। সর্বস্তরের মানুষ শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করছে ভাষা শহীদদের।
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রফিক, জব্বার, সফিউরদের রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ। এ রক্তের বিনিময়ে আসে রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি। তার সিঁড়ি বেয়ে মুক্তির যুদ্ধে উপনীত হয় বাঙালি জাতি।
বাঙালির এ আত্মত্যাগের দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করেছে এবং বাঙালির সঙ্গে সারা বিশ্বের মানুষ পালন করছে।
নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বস্তরের মানুষ সৈয়দপুর মহাবিদ‌্যালয়ের শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে।
দীর্ঘ লাইনে ফুল আর ছোট ছোট পতাকা হাতে লাইন বেঁধে অপেক্ষায় থাকতে দেখা যায় সব বয়সের, সব শ্রেণি পেশার মানুষকে। ফুলে ফুলে ভরে উঠছে মিনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ