• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

কলেজ ছাত্রীর আপত্তিকর ছবি সামাজিক মাধ্যমে

সিসি ডেস্ক, ২২ ফেব্রুয়ারী: এবার এক কলেজ ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে শরীয়তপুরে। অভিযুক্ত আশরাফুল ইসলাম মিঠুন জাজিরা উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হলেও এখনো মামলা হয়নি।
বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্যক্ত করত জাজিরা উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা মিঠুন। এক পর্যায়ে ভয়ে প্রেমের প্রস্তাবে রাজি হয় মেয়েটি। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি মোবাইলে ধারন করে মিঠুন।
মিঠুনের হাত থেকে বাঁচতে গত নভেম্বরে মেয়েটিকে বিয়ে দেয় পরিবার। বিয়ের পর স্বামী ও শশুরবাড়ীর লোকজনকে মেয়েটির আপত্তিকর ছবি দেখায় মিঠুন। ১৫ ফেব্রুয়ারি ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় সে।
লোকলজ্জা আর সামাজিক চাপে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছে মেয়েটি। বন্ধ হয়ে গেছে লেখাপড়াও। এর আগেও এই ধরনের অপরাধে মিঠুন জেল খেটেছে বলে জানিয়েছেন তার বাবা। মিঠুনকে এরিমধ্যে সংগঠন থেকে বহিষ্কার করেছে জেলা সেচ্ছাসেবক লীগ। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
গত ডিসেম্বরে শরীয়তপুরে ৬ নারীকে ধর্ষণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়র অপরাধে আটক হয় এক ছাত্রলীগ নেতাকে। অল্প দিনের ব্যবধানে সেচ্ছাসেবক লীগ নেতার এমন অপরাধে উদ্বিগ্ন সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ