• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

ঘোড়াঘাটে বই পড়া প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের উদ্বোধন

ঘোড়াঘাট, ২২ ফেব্রুয়ারী: মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে ও পাঠ্যাভাস এবং মাদক থেকে দূরে রাখতে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার টি,এম,এ মমিনের পরিকল্পনা ও বাস্তবায়নে বৃহস্পতিবার বলাহার হাইস্কুলে দ্বিতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য বই বিতরণের উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট ৪৯৫ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ২২ প্রকার বিভিন্ন লেখকের বই দেয়া হয়। এ প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী একটি বই ১জন ছাত্র-ছাত্রী ৭ দিন পড়ার পর সে একটি সাদা কাগজে বইটি পড়ে কি বিষয় জানতে পারলেন তার সারাংশ লিখে রাখবে। এছাড়া একই কাগজে ওই ছাত্র-ছাত্রী অভিজ্ঞতা অর্জন করল তাও লিপিবদ্ধ করবে। তার বইটি পড়া শেষ হলে ক্লাসের অপর ছাত্র-ছাত্রীদের নিকট থেকে অন্য একটি বই গ্রহন করবে। একইভাবে সে ২২ প্রকার বই পড়বে এবং সারাংশ সহ অভিজ্ঞতা লিখে নির্দেশিকার মত কাগজ গুলো জমা দিবে। বই পড়া প্রতিযোগিতার প্রথম পর্যায়ের তিনটি বিদ্যালয়ের সমাপ্ত হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ৪টি বিদ্যালয় যথাক্রমে বলাহার উচ্চ বিদ্যালয়, গোপালপুর শহীদ রশিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়, চাটশাল উচ্চ বিদ্যালয় ও ওসমানপুর উচ্চ বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ