আত্রাই (নওগাঁ), ২২ ফেব্রুয়ারী: নওগাঁর আত্রাই উপজেলার বৈঠাখালী গ্রামে মোছা: জেমি আক্তার (২৬) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহত গৃহবধূ জেমি আক্তার উপজেলার বিষা ইউনিয়নের বৈঠাখালী গ্রামের প্রবাসী মোঃ কামরুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৭টার দিকে জেমি আক্তার সবার অজান্তে তার নিজ শয়ন কক্ষে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন বিষয়টি টের পেলে সাথে সাথে তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত জেমি আক্তারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গতকাল বৃহস্পতিবার নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে এবং এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।