• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন |

সৈয়দপুরে অসুস্থ জাসদ নেতার বাসায় তথ্যমন্ত্রী

সিসি নিউজ, ২২ ফেব্রুয়ারী: নীলফামারীর সৈয়দপুর জাসদের প্রবীণ নেতা সামসুজ জোহাকে দেখতে এসেছেন দলের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় মন্ত্রী সফরসঙ্গীদের নিয়ে শহরের নতুন বাবুপাড়ায় জোহার বাসায় পৌঁছান।
বাসায় গিয়ে মন্ত্রী তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য সহযোগিতার আশ্বাস দেন। এসময় সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল্লাহিল কাইয়ুম, জাসদ সৈয়দপুর শাখার সভাপতি মাকসুদুল কাদের সোহাগ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজা-উদ-দৌলা প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্ত্রী এসময় দলের নেতাকর্মীদের প্রতি অসুস্থ এই নেতার খোঁজ খবর নেওয়ার ও দলীয় কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ