• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন |

সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ

মৌলভীবাজার, ২৩ ফেব্রুয়ারী: মৌলভীবাজারের সাতগাঁওয়ে উপবন এক্সপ্রেস ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেনটি রাত সাড়ে ১২টায় শ্রীমঙ্গল স্টেশন ছেড়ে যায়। সাতগাঁও স্টেশনের আউটার সিগন্যালের কাছে লাইনচ্যুত হয় ট্রেনের ১১টি বগি।

আজ শুক্রবার সকাল ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, আখাউড়া স্টেশন থেকে যাওয়া একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ