সিসি নিউজ, ২৪ ফেব্রুয়ারী: নীলফামারীতে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্বোধনী মেলা। আজ শনিবার বিকেল সাড়ে চারটায় নীলফামারী বড়মাঠে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক খলিলুর রহমান।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সহযোগীতায় জেলা প্রশাসন আয়োজিত মেলায় মোট ৭৬টি স্টল স্থান পায়।