• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন |

সাংবাদিক শাহী বিএমএসএফ’র আঞ্চলিক সমন্বয়কারী মনোনীত

সিসি নিউজ, ২৫ ফেব্রুয়ারী: চ্যানেল আই ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার শাহ আলম শাহী বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রংপুরের আঞ্চলিক সমন্বয়কারী মনোনীত হয়েছেন।
২৫ ফেব্রুয়ারি ২০১৮ রাজধানী ঢাকা থেকে সংগঠনের কেন্দ্রীয় কমিটি’র সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর স্বাক্ষরিত এক পত্রে শাহ আলম শাহীকে রংপুর বিভাগের চার জেলার সমন্বয়কারী করা হয়। চ্যানেল আই’র ষ্টাফ রিপোর্টার দিনাজপুরের নির্ভিক সাংবাদিক শাহ আলম শাহীকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রংপুর বিভাগের (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীর) সমন্বয়কারী হিসেবে এ দায়িত্ব দেয়া হয়েছে। ২৫ ফেব্রুয়ারি এ সংক্রান্ত চিঠি রংপুর বিভাগের সকল জেলা/উপজেলায় পাঠানো হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর স্বাক্ষরিত এক পত্রে শাহ আলম শাহী’কে রংপুর বিভাগের চার জেলার সমন্বয়কারী করা হয়। তার সাথে রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীর জেলা/উপজেলা শাখার নেতৃবৃন্দকে স্বস্ব জেলার কর্মকান্ড গতিশীল করতে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। শাহীর নেতৃত্বে রংপুর অঞ্চলের সাংবাদিকদের মাঝে পেশাগত দক্ষতাবৃদ্ধিসহ সাংগঠনিক শক্তি আরো বৃদ্ধি পাবে বলে সংগঠন আশা করছে।
উল্লেখ্য, সাংবাদিক শাহ্ আলম শাহী চ্যানেল আই, দৈনিক মানবজমিন এবং রেডিও আমার এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন । এছাড়াও তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক উন্নয়ন সংস্থা “ সিসিডি-বাংলাদেশ” এর আঞ্চলিক সমন্বয়কারী,“জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন” এবং মানবাধিকার সংস্থা “আইন সহায়তা ও পরিবেশ সংরক্ষণ কেন্দ্রে’র “সমন্বয়ক” হিসেবে দায়িত্বে রয়েছেন।
সম্প্রতি সাংবাদিক শাহ আলম শাহী সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জাতীয়সহ বেশ কিছু পুরস্কার অর্জন করেছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ