• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন |

সাংবাদিক কাজী জাহিদের মায়ের ইন্তেকাল

সিসি নিউজ, ২৬ ফেব্রুয়ারী: সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, বাংলাদেশ বেতারের গীতিকার ও দৈনিক সংবাদ’র সৈয়দপুর প্রতিনিধি কাজী জাহিদের মা জোবেদা জামান (৮৩) বার্ধক্যজনিত কারনে আজ সোমবার রাত ১১টার দিকে নিজ বাস ভবনে মারা গেছেন ( ইন্না লিল্লাহে—— রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ৩ কন্যা রেখে গেছেন। আগামীকাল মঙ্গলবার বাদ জোহর ঝিনাইদহ সদরের হরিশংকরপুর ইউনিয়নের বাকড়ি গ্রামের জামে মসজিদে প্রথম ও মাগুড়া জেলা সদরের মাঝাইল গ্রামে মরহুমের পৈত্রিক বাড়ীতে বাদ আছর দ্বিতীয় জানাজা শেষে সেখানে দাফন করা হবে।

কাজী জাহিদের মাতার মৃত্যুতে সৈয়দপুর প্রেসক্লাব, সৈয়দপুর অনলাইন প্রেসক্লাব, সিসি নিউজ পরিবারসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন সৈয়দপুর পৌরসভার মেয়র অধ‌্যক্ষ মো: আমজাদ হোসেন সরকার, নীলফামারী টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, ৭১ টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি কাজল চক্রবর্তী, সৈয়দপুর পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক সিফাত সরকার, ইন্টারন‌্যাশনাল স্কুলের অধ‌্যক্ষ শাবাহাত আলী সাব্বু, সৈয়দপুর রেলওয়ে থানার সাবেক ওসি একেএম লুৎফর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম টিটু, জনসমস‌্যা সম্পাদক প্রভাষক শওকত হায়াত শাহ, দৈনিক প্রথম আলো সৈয়দপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টু, ডা: মো: তৌফিকুল হাসান রকি, কামারপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম‌্যান জিকো আহমেদ, মানবাধিকার কর্মী মাজিদ ইকবাল, সাংবাদিক সিএসএম তপন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ