• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন |

আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বনভোজন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠানের সভাপতি মো: মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও উপ-সচিব মো: আহসান হাবীব। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: এবাদুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোবারক হোসেন, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: ফজলুল হক, স্থানীয় ইউপি চেয়রম্যান মো: আফসার আলী প্রামাণিক প্রমুখ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী মৎস্য প্রশিক্ষণ
নওগাঁর আত্রাইয়ে মঙ্গলবার দিনব্যাপী মৎস্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারি এনজিও সংস্থা আশা এই দিনব্যাপী কর্মশালার আয়োজন করে। এদিন সকালে উপজেলা কৃষি অফিস ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন জেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো; গোলাম রব্বানী। এছাড়াও উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সাবেক ডিডি ও আশার কেন্দ্রীয় কার্যালয়ের মৎস্য বিষয়ক পরামর্শক মো: ছেরাজ উদ্দিন, আশা’র জেলা ম্যানেজার মো: মামুন অর রশিদ, নওগাঁ জেলা আর এম (এগ্রি) মো: সাইফুদ্দিন, আত্রাই অঞ্চলের সিআরএম অজয় কুমার দাস, আশা’র আত্রাই ১নং ব্রাঞ্চ ম্যানেজার মো: নাহিদ হোসেন প্রমুখ। দিনব্যাপী এই কর্মশালায় আত্রাই উপজেলার ২১ জন ও রাণীনগর উপজেলার ১০ জন মৎস্য চাষীরা অংশগ্রহণ করেন।

আগুনে দোকান ভস্মীভূত
নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের সমসপাড়া বাজারে আগুনে পুড়ে গেছে ৩টি দোকান। মংগলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ফলে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মংগলবার গভীর রাতে হঠাৎ করে এলাকাবাসী সমসপাড়া বাজারে আগুনের শিখা দেখতে পেয়ে আত্রাই ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মো: গোলাম হোসেনের আয়ুর্বেদিক ঔষধালয় ও বস্তার দোকান এবং বিপ্লব হোসেনের বিপ্লব ভ্যারাইটিজ স্টোর এর দোকানের সকল মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো: গোলাম হোসেন ও মো: বিপ্লব হোসেন জানান, ‘ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। আগুনে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে যা কাটিয়ে ওঠা অসম্ভব।
আত্রাই উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাষ্টার নিতাই চন্দ্র বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ