• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন |

খালেদার সাজা জেনেই গঠনতন্ত্র সংশোধন: প্রধানমন্ত্রী

সিসি নিউজ, ২৮ ফেব্রুয়ারী: দুর্নীতির মামলায় খালেদা জিয়ার সাজা হবে জেনেই গঠনতন্ত্রে পরিবর্তন এনেছে বিএনপি। আজ বুধবার ১০ম জাতীয় সংসদের ১৯ তম অধিবেশনের সমাপনী ভাষণে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতিবাজ দলের নেতারা কখনো সাধারণ মানুষের উন্নয়নে কাজ করতে পারে না। তিনি আরো বলেন, সরকারি দলের যদি কেউ দুর্নীতিতে জড়িত থাকে তবে তার বিরুদ্ধে যে কোন প্রতিষ্ঠান ব্যবস্থা নিতে পারে। প্রধানমন্ত্রী জানান, খালেদা জিয়া যে মামলায় সাজাপ্রাপ্ত, সেই একই মামলা তার বিরুদ্ধেও দেয়ার চেষ্ট করা হয়েছিল। তবে কিছুই খুঁজে পাওয়া যায়নি। এসময় বিদেশ থেকে তারেক রহমানের অবৈধ টাকা ফেরত আনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ