• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি: ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।  এতে ১৬ হাজার ২৮৬ জন উত্তীর্ণ হয়েছেন।  আজ বুধবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
পিএসসি থেকে জানানো হয়েছে, ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল পিএসসির ওয়েবসাইটে www.bpsc.gov.bd পাওয়া যাবে।  এছাড়াও টেলিটক মোবাইলের মাধ্যমে এ ফলাফল পাওয়া যাবে।  মোবাইলে ফলাফল পেতে PSC লিখে স্পেস দিয়ে ৩৮ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে ম্যাসেজ পাঠাতে হবে। ফিরতি ম্যাসেজে রেজিস্ট্রেশন নম্বরসহ কোয়ালিফাইড অথবা নন কোয়ালিফাইড হিসেবে ফলাফল পাওয়া যাবে।
তথ্য মতে, ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে তিন লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন।  গত বছরের ২৯ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি পরীক্ষা দেশের প্রায় চারশটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।  পরীক্ষায় অংশগ্রহণ করেন ২ লাখ ৮৮ হাজার ৮৯৯ জন।
গত বছরের ২৯ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রায় দুই মাসের মধ্যে এ ফল প্রকাশ করা হলো। এর আগে আবেদনের ক্ষেত্রে ৩৮তম বিসিএসে রেকর্ড সৃষ্টি হয়। এতে তিন লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ