• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন |
শিরোনাম :

মালিতে বিস্ফোরণে চার বাংলাদেশি সেনা সদস্য নিহত

সিসি নিউজ, ১ মার্চ: আফ্রিকার মালিতে আইইডি বিস্ফোরণে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশের চার সেনা সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো চারজন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর থেকে জানানো হয়, বুধবার বেলা আড়াইটার দিকে মালির দোয়েঞ্জা এলাকায় বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পিরোজপুরের ওয়ারেন্ট অফিসার আবুল কালাম, ময়মনসিংহের ল্যান্স কর্পোরাল আকতার, পাবনার সৈনিক রায়হান ও চাপাইনবাবগঞ্জের সৈনিক জামাল।

গুরুতর আহত নওগাঁর কর্পোরাল রাসেল, রাজবাড়ির সৈনিক আকরাম, যশোরের সৈনিক নিউটন ও কুড়িগ্রামের সৈনিক রাশেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ