• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন |

মির্জা ফখরুলের মা গুরুতর অসুস্থ

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিনকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী জানান, উত্তরায় ছেলের বাসায় বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।

হাসপতালে অধ্যাপক এম এ রশিদের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে। হাসপাতালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আত্মীয়স্বজনরা উপস্থিত আছেন।

৮৬ বছর বয়সী ফাতিমা আমিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ